শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমান যোগ দিলেন বাণিজ্যিক বিমান সংস্থায়

ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমান অবসরে গিয়ে যোগ দিলেন নতুন বিমান সংস্থায়।

ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমান যোগ দিলেন বাণিজ্যিক বিমান সংস্থায়

ভারতের বিমানবাহিনীর সাবেক পাইলট অভিনন্দন বর্তমান, যিনি ২০১৯ সালে পাকিস্তানে বন্দি ছিলেন, সম্প্রতি অবসরে গিয়ে একটি বেসরকারি বিমান সংস্থায় যোগ দিয়েছেন।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের সময় তার বিমানকে গুলি করে ভূপাতিত করা হয়েছিল। এরপর তিনি তিন দিন পাকিস্তানে বন্দি ছিলেন, পরে মুক্তি পান।

ভারতের তৃতীয় সর্বোচ্চ বীরত্বসূচক পদক বীর চক্রপ্রাপ্ত সাবেক গ্রুপ ক্যাপ্টেন বর্তমান বিমানবাহিনীতে ২২ বছর চাকরি করেছেন। তিনি সম্প্রতি গোয়াভিত্তিক ‘ফ্লাই৯১’ এয়ারলাইনসে পাইলট হিসেবে যোগ দিয়েছেন।

২০১৯ সালের পুলওয়ামায় আত্মঘাতী বোমা হামলায় ৪০ জন ভারতীয় পুলিশ সদস্য নিহত হন, যা পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় বাহিনীর সামরিক অভিযানের সূচনা করে।

পাকিস্তানের একটি সন্ত্রাসী প্রশিক্ষণ শিবিরে হামলার পর, অভিনন্দন বর্তমানের বিমান ভূপাতিত হয় এবং তিনি আহত হয়ে পাকিস্তানে বন্দি হন।

বিজ্ঞাপন