টঙ্গীর তুরাগ নদের তীরে দুই পর্বে বিশ্ব ইজতেমা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রথম পর্বটি আগামী ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্বটি ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাদ পন্থীদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমদ এই তথ্য জানান। বৈঠকে সাদপন্থীরা জানুয়ারিতে জুবায়েরপন্থীদের দুই পর্বের ইজতেমা শেষ হওয়ার পর বিরতি দিয়ে রমজানের আগে এক পর্বে ইজতেমা করার প্রস্তাব দেন।
অন্যদিকে, জুবায়ের পন্থীরা সাদপন্থীদের জন্য ভিন্ন স্থানে ইজতেমার প্রস্তাব দেন। স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, উভয় পক্ষের সাথে আরও বিস্তারিত আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে সরকার।
এ সময় তিনি ২০২৫ সালের তুলনায় অপরাধের চিত্র এখন অনেকটা ভালো দাবি করে বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির চেষ্টা চলছে।