২০২৭ সালে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি জানান, প্রথম পর্বের ইজতেমায় জুবায়েরপন্থী এবং দ্বিতীয় পর্বে সাদপন্থী পক্ষের অনুসারীরা অংশগ্রহণ করবেন। দুই পক্ষের সাথে আলোচনার পর এই তারিখ নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, ইজতেমায় মাওলানা সাদের আগমনের বিষয়টি ভিসা নীতি অনুসারে ধর্ম মন্ত্রণালয় দেখবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, জনপ্রত্যাশা অনুযায়ী পরিস্থিতির উন্নতি করতে সময় লাগবে, তবে বর্তমান চিত্রে সরকার সন্তুষ্ট রয়েছে।