সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনীয় ড্রোন হামলায় ১ নিহত, ক্ষতিগ্রস্ত শক্তি কেন্দ্র কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যু কলকাতায় দুর্গাপূজায় পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত, ৬ জন একই পরিবারের কুড়িগ্রামে ট্রাক চাপায় একই পরিবারের ৫ জন নিহত ইয়েমেনে হুথিদের হামলা: আডেনের বিমানবন্দর ও প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্যবস্তু রৌমারিতে ট্রাক দুর্ঘটনায় একই পরিবারের ৫ সদস্য নিহত কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ পর্যটকের মৃত্যু কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০
অপরাধ

বগুড়ার ট্রেনের ক্যান্টিনে ধর্ষণের অভিযোগে মামলা

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের।

বগুড়ার ট্রেনের ক্যান্টিনে ধর্ষণের অভিযোগে মামলা

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি মঙ্গলবার দুপুরে সান্তাহার রেলওয়ে থানায় দায়ের করেন ভুক্তভোগী নারী।

মামলার এজহারে উল্লেখ করা হয়েছে, সোমবার সকালে ঢাকা থেকে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে ওঠেন ওই নারী। ট্রেনটি বগুড়ার আদমদীঘি এলাকায় পৌঁছালে ক্যান্টিনে তাকে ধর্ষণ করেন ক্যান্টিনবয় আবু বকরসহ কয়েকজন।

চিৎকার শুনে অন্যান্য যাত্রীরা তাকে উদ্ধার করেন এবং আবু বকরকে আটক করে পুলিশে দেন। কোর্ট ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ৫ জনের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন ভুক্তভোগী, পরে ৩ জনের নাম বাদ দিয়ে অজ্ঞাত এক পুলিশ সদস্যসহ আবু বকরের বিরুদ্ধে মামলা করা হয়।

এ বিষয়ে তদন্ত চলছে এবং অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন