মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ট্রাম্পের গোপন বার্তা নিয়ে সিআইএ প্রধান রাশিয়ায়

ট্রাম্পের গোপন অভিযানে সিআইএ প্রধান র‍্যাটক্লিফ মস্কো সফর করেছেন।

ট্রাম্পের গোপন বার্তা নিয়ে সিআইএ প্রধান রাশিয়ায়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি অত্যন্ত গোপন অভিযানে তাঁর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক জন র‍্যাটক্লিফকে মস্কোয় পাঠিয়েছেন বলে জানা গেছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি এতটাই গোপন ছিল যে ওয়াশিংটনের জ্যেষ্ঠ কর্মকর্তারাও এ সম্পর্কে অবগত ছিলেন না।

মার্কিন কর্মকর্তারা জানান, র‍্যাটক্লিফ লাটভিয়া থেকে সি-১৭ সামরিক বিমানে চড়ে রাশিয়ার রাজধানীতে যাত্রা করেন। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসানে নতুন কূটনৈতিক পথ খুঁজতে ট্রাম্পের এই পদক্ষেপ এসেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাম্পের জ্যেষ্ণ সহযোগীদের মাধ্যমে রাশিয়ার সঙ্গে আলোচনার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর তিনি সিআইএ প্রধানের দিকে ঝুঁকেছেন। র‍্যাটক্লিফের রাশিয়ার গোয়েন্দা সংস্থার সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে।

দুইজন ইউরোপীয় কর্মকর্তা জানিয়েছেন, র‍্যাটক্লিফ তাঁর রুশ বন্ধুদের মনে করিয়ে দিয়েছেন যে, ওয়াশিংটন এখনও ন্যাটোর ‘অনুচ্ছেদ ৫’-এর পেছনে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে।

মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তারা জানান, সিআইএ প্রধান তাঁর মস্কো সফরকে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ বন্ধের লক্ষ্যে স্থবির আলোচনা পুনরুজ্জীবিত করার কাজে ব্যবহার করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান কিরিলো বুদানভ বৃহস্পতিবার জানান, সেপ্টেম্বরের শুরুতেই ফের আলোচনা শুরু হতে পারে।

বিজ্ঞাপন