মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
খেলাধুলা

২০২৬-২৭ উয়েফা চ্যাম্পিয়নস লিগের ৩৬ দল চূড়ান্ত

২০২৬-২৭ উয়েফা চ্যাম্পিয়নস লিগের ড্র আজ রাতে মোনাকোতে অনুষ্ঠিত হবে।

২০২৬-২৭ উয়েফা চ্যাম্পিয়নস লিগের ৩৬ দল চূড়ান্ত

২০২৬-২৭ উয়েফা চ্যাম্পিয়নস লিগের ড্র আজ রাতে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১০টায় ফ্রান্সের মোনাকোতে গ্রিমালদি ফোরামে এই অনুষ্ঠান শুরু হবে।

ড্র অনুষ্ঠানে গত দুই আসরের মতো এবারও প্রথম পর্বে আলাদা কোনো গ্রুপ থাকবে না। প্রতিটি দল লিগ পর্বে আটটি দলের বিপক্ষে খেলবে, এবং কোন দলের প্রতিপক্ষ কে হবে তা ড্রয়ের মাধ্যমে নির্ধারণ করা হবে।

উয়েফার কো-এফিশিয়েন্ট র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে দলগুলোকে চারটি ভাগে ভাগ করা হবে। প্রথম পট থেকে একটি দলের নাম ম্যানুয়ালি তুলে ধরা হবে, এরপর বিশেষায়িত সফটওয়্যার জানিয়ে দেবে কোন আটটি দলের বিপক্ষে খেলবে ওই ক্লাব।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের মূল পর্ব আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে। ২০২৭ সালের ৫ জুন মাদ্রিদের মেট্রোপলিটানো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের আসরের মেগা ফাইনাল।

বিজ্ঞাপন