বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

পিএফএ বর্ষসেরা ফার্নান্দেজ, আর্সেনালের সেরা একাদশে ৫ ফুটবলার

ব্রুনো ফার্নান্ধেজ পিএফএ বর্ষসেরা ফুটবলার, আর্সেনালের সেরা একাদশে ৫ ফুটবলার অন্তর্ভুক্ত।

পিএফএ বর্ষসেরা ফার্নান্দেজ, আর্সেনালের সেরা একাদশে ৫ ফুটবলার

মৌসুমের শুরুতেই আরেকটি বড় স্বীকৃতি পেলেন ব্রুনো ফার্নান্দেজ। ইংল্যান্ডের পেশাদার ফুটবলার অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ মিডফিল্ডার।

গত মৌসুমে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ২১টি অ্যাসিস্ট করে রেকর্ড গড়েন ফার্নান্দেজ। পাশাপাশি, তিনি ৯টি গোলও করেন।

এছাড়া, মেয়েদের বিভাগে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটির খাদিজা শ। তিনি গত মৌসুমে ২১ গোল করে টানা তৃতীয়বার গোল্ডেন বুট অর্জন করেছেন।

ছেলেদের সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন ম্যানচেস্টার সিটির নিকো ও’রাইলি। মেয়েদের পুরস্কার ধরে রেখেছেন আর্সেনালের অলিভিয়া স্মিথ।

পিএফএ বর্ষসেরা একাদশেও আর্সেনাল দলের দাপট দেখা গেছে। সেখানে সর্বোচ্চ ৫ জন ফুটবলার আর্সেনালের এবং ৪ জন ফুটবলার ম্যানচেস্টার সিটির।

বিজ্ঞাপন