শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

দক্ষিণ সুদানে হামলায় দুই জাতিসংঘ শান্তিরক্ষী নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘের দুই শান্তিরক্ষী বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন।

দক্ষিণ সুদানে হামলায় দুই জাতিসংঘ শান্তিরক্ষী নিহত

দক্ষিণ সুদানে বন্দুকধারীদের হামলায় জাতিসংঘের দুই শান্তিরক্ষী নিহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) জংলেই রাজ্যের পাজুত এলাকায় টহল দিচ্ছিল ইউএনের একটি দল, তখনই তারা এই হামলার শিকার হয়।

হামলায় আহত হয়েছেন আরও সাতজন, যাদের মধ্যে তিনজন শান্তিরক্ষী ইথিওপিয়ার নাগরিক। জাতিসংঘের মুখপাত্র স্তেফান দুজারিক জানান, শান্তিরক্ষী বাহিনী পরিকল্পিতভাবে হামলার লক্ষ্যবস্তু হয়।

জাতিসংঘ এ ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে এবং হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি করেছে।

জাতিসংঘের দক্ষিণ সুদান মিশন (ইউএনএমআইএসএস) জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে দক্ষিণ সুদানে অন্তত ৩৬ জন মানবিক সহায়তাকর্মী নিহত হয়েছেন। এ বছর বিশ্বের বিভিন্ন স্থানে নয় শান্তিরক্ষী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন