রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৭৪ হাজার ৩৭০ জন কুমিল্লায় তাজমিন হত্যা: আদালতে সুমনের স্বীকারোক্তি গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬, শিশু সহ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় অটোরিকশাচালক সুমনের জবানবন্দি লক্ষ্মীপুরের মাদ্রাসায় শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার লক্ষ্মীপুরে কওমি মাদ্রাসায় শিশুকে শিকল দিয়ে নির্যাতন কুমিল্লায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে সিএনজিচালক গ্রেপ্তার কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা: সিএনজি চালক গ্রেফতার রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩, আহত অনেকে
অর্থনীতি

গ্যাস সংকটের প্রধান কারণ আমদানি ব্যর্থতা: উপদেষ্টা

গ্যাস সংকটের কারণ হিসেবে আমদানি ব্যর্থতার কথা জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

গ্যাস সংকটের প্রধান কারণ আমদানি ব্যর্থতা: উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছেন, গ্যাস সংকটের মূল কারণ হচ্ছে আমদানি করতে না পারা। আজ মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা জানান, গ্যাস পাওয়া সহজ হচ্ছে না এবং দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। তিনি বলেন, "ব্যবস্থাপনায় সমস্যা হয়নি তা বলব না, তবে মূল সমস্যা আমদানি করতে না পারা।"

শিল্প মালিকদের বিল ১২ মাসে পরিশোধের সুযোগ দেওয়ার বিষয়ে আলোচনা চলছে বলেও জানান জাহেদ উর রহমান। তিনি আরও বলেন, "কয়লায় বিদ্যুৎ উৎপাদন সর্বোচ্চ করার নির্দেশ দেওয়া হয়েছে।"

ভোলার গ্যাস পাইপলাইন এবং এলএনজি আনার পদ্ধতি নিয়ে সমীক্ষা চলছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, "দ্রুতই সিদ্ধান্ত হবে।" তিনি জানান, সহনশীল অবস্থায় আসতে দুই বছর সময় লাগবে।

এছাড়া, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে মামলা করেছে। স্বল্পমূল্যে চাল বিক্রি কার্যক্রম চলমান রয়েছে।

নারীদের জন্য পিংক বাস চালুর উদ্যোগকে সরকারের ইতিবাচক কাজ হিসেবে উল্লেখ করেন তিনি। স্থানীয় সরকার মন্ত্রণালয় সিটি করপোরেশন ও পৌরসভা ব‍্যাটারিচালিক রিকশা নীতিমালার আওতায় আনার উদ্যোগ নিচ্ছে।

জাহেদ উর রহমান বলেন, ফ‍্যামিলি কার্ডের জন্য এই অর্থ বছরে ৪১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এবং ধীরে ধীরে সবাইকে এর আওতায় আনা হবে।

বিজ্ঞাপন