সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

নতুন লুকে হাজির আর্লিং হালান্ড, কেটেছেন লম্বা চুল

ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড নতুন লুকে হাজির, কেটেছেন লম্বা চুল।

নতুন লুকে হাজির আর্লিং হালান্ড, কেটেছেন লম্বা চুল

ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হালান্ড তার পরিচিত ভাইকিং-স্টাইলের লম্বা চুল কেটে ছোট করে ছাঁটা ‘বাজ কাট’ গ্রহণ করেছেন। রোববার (২৩ আগস্ট) সকালে ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করে নতুন লুকের পরিচয় দিয়েছেন এই নরওয়েজিয়ান তারকা।

হালান্ড ক্যারিয়ারের বিভিন্ন সময়ে চুলের স্টাইল পরিবর্তন করেছেন। কখনও পনিটেল, আবার কখনও লম্বা চুল খোলা রেখেই মাঠে তাকে দেখা গেছে। তবে ২৬ বছর বয়সী এই ফুটবলারের জন্য এবারের স্টাইল সম্পূর্ণ নতুন।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলার পর গ্রীষ্মের ছুটি কাটাতে ফ্রেঞ্চ রিভিয়েরায় প্রিটি লিটল থিংয়ের প্রতিষ্ঠাতা উমর কামানির সঙ্গে ইয়ট ভ্রমণে গিয়েছিলেন হালান্ড। এছাড়া সিসিলির আশপাশেও নৌভ্রমণ করেছেন তিনি।

হালান্ডের চুলের স্টাইল নিয়ে আগেও ব্যাপক আগ্রহ দেখা গেছে। সাবেক ম্যানচেস্টার সিটি তারকা কেভিন ডি ব্রুইনে ২০২৩ সালে জানিয়েছিলেন, হালান্ডের চুল দেখে তার সন্তানরাও অনুপ্রাণিত হয়েছে।

ডি ব্রুইনে বলেন, “আর্লিং একজন সুপারস্টার। আমার তিন সন্তানই লম্বা চুল রাখে। আমার ছেলের স্কুলের অন্য শিশুদের মধ্যেও এটা দেখি। তাদের সবার চুলও অনেকটা এমন।”

গত সপ্তাহের কমিউনিটি শিল্ডে হালান্ড পনিটেল স্টাইলেই মাঠে নেমেছিলেন। তবে সে ম্যাচে নিজের স্বাভাবিক ছন্দে ছিলেন না তিনি।

বিজ্ঞাপন