বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১৫, আহত ১৩০

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ১৫ জন নিহত, আহত ১৩০।

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১৫, আহত ১৩০

ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহের একটি শপিং মলে রাশিয়ার জোড়া ড্রোন হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ২৩ শিশুসহ মোট ১৩০ জন। কর্তৃপক্ষের পক্ষ থেকে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় দফার হামলা ঘটনাস্থলে উদ্ধারকর্মীদের লক্ষ্য করে চালানো হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার নিন্দা জানিয়েছেন।

জেলেনস্কি বলেন, "এটি একটি অমানবিক কাজ, যা আমাদের উদ্ধারকর্মীদের লক্ষ্যবস্তু বানিয়েছে।" তিনি দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন করার জন্য দেশটির চারটি অঞ্চল থেকে জরুরি ভিত্তিতে উদ্ধারকারীদের ঘটনাস্থলে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এদিকে, ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার দাবি, রাশিয়া উত্তর কোরিয়ার কাছ থেকে কেএন-থার্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পেয়েছে। তারা জানিয়েছে, ইউক্রেনে হামলা চালাতে রাশিয়া কেএন-টুয়েন্টি থ্রি ও কেএন-টুয়েন্টি ফোর ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

বিজ্ঞাপন