ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশের নেতৃত্ব যে সিদ্ধান্তই নিক, ইরানিরা শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তের সঙ্গে থাকবে।
ফার্স নিউজ এজেন্সির বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। পেজেশকিয়ান বলেন, "যুদ্ধের কমান্ডাররা আপনার বা আমার চেয়ে ভালো জানেন, আমাদের যুদ্ধ করা উচিত কি না। তারা নিজেদের শক্তি সম্পর্কে জানেন।"
তিনি জানান, নেতৃত্ব সিদ্ধান্ত নেবে এবং তারা যে সিদ্ধান্তই নিক, জনগণ তাদের পাশে থাকবে। "আমরা মৃত্যুর আগ পর্যন্ত তাদের পাশে থাকব। আমি যুদ্ধ করতে বা লড়াই চালিয়ে যেতে ভয় পাই না।"
পেজেশকিয়ান আরো বলেন, "এখন তারা হয়তো একদিন আমাদের হত্যা করতে পারে। ঠিক আছে, তারা তা করুক।"