মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গাজার দক্ষিণ খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয় নেওয়া একটি তাঁবুতে হামলায় আট বছর বয়সী এক শিশুসহ দুজন নিহত হয়েছেন।
মধ্য গাজায় একটি আবাসিক অ্যাপার্টমেন্টে আরেকটি হামলায় আরেক শিশু নিহত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
এছাড়া, ইসরায়েলি ড্রোন পশ্চিম গাজার একটি আবাসিক অ্যাপার্টমেন্টেও হামলা চালিয়েছে, যাতে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অধিকাংশই শিশু। তাদেরকে আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ১১ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ২০৯ জন নিহত এবং ৩ হাজার ৯৪৩ জন আহত হয়েছেন।