শনিবার, ০১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনে নিহত ৮, পোল্যান্ডের যুদ্ধবিমান মোতায়েন ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৩, শিশুদেরও গুরুতর আঘাত ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় তিনজন নিহত, আহত শিশুদের চিকিৎসা চলছে জাপানের ভূমিকম্পে এয়ন মলে বিস্ফোরণ, উদ্ধারকাজ চলছে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ইরানের বিরুদ্ধে শুরু জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে নিহত ২৮ জন ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, রাতভর বিস্ফোরণের শব্দ মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে মার্কিন বাহিনীর নতুন হামলা শুরু জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর ১০০টিরও বেশি আফটারশক ইরাকে যুক্তরাষ্ট্র-সৌদি বিমান হামলায় ২০ শিয়া যোদ্ধা নিহত
আন্তর্জাতিক

আর্জেন্টিনার তুষারঝড়ে চাপা পড়েছে যানবাহন, আটকে শতাধিক পর্যটক

আর্জেন্টিনার কাতামার্কা অঞ্চলে তুষারঝড়ে চাপা পড়েছে যানবাহন, শতাধিক পর্যটক আটকা।

আর্জেন্টিনার তুষারঝড়ে চাপা পড়েছে যানবাহন, আটকে শতাধিক পর্যটক

উত্তর-পশ্চিম আর্জেন্টিনার আন্দিজ পর্বতমালা সংলগ্ন কাতামার্কা অঞ্চলে মারাত্মক তুষারঝড়ের কবলে পড়েছে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। বৃহস্পতিবার (৩০ জুলাই) সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে ৪ হাজার মিটার উচ্চতায় অবস্থিত এলাকায় টানা কয়েকদিনের ভারি তুষারপাতে ডজনখানেক যানবাহন পুরোপুরি তুষারের নিচে চাপা পড়েছে।

এতে শতাধিক পর্যটক আটকা পড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত বেশ কিছু ফুটেজে দেখা গেছে, বরফের নিচে গাড়িগুলো প্রায় পুরোপুরি ঢেকে গেছে।

চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যানবাহনের ভেতরে থাকা যাত্রীরা কোনোমতে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন। তবে উচ্চ পার্বত্য এলাকায় প্রচণ্ড ঠাণ্ডা ও তীব্র তুষারঝড়ের কারণে উদ্ধারকারী দলগুলোর উদ্ধার অভিযান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, গত কয়েক দিন ধরেই পুরো অঞ্চলজুড়ে চরম আবহাওয়া বিরাজ করছে, যা উদ্ধার তৎপরতায় অতিরিক্ত চ্যালেঞ্জ তৈরি করেছে। ইতোমধ্যে হাইপোথার্মিয়ায় আক্রান্ত দুজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন