সোমবার, ২৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানে হামলা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র: নিউইয়র্ক টাইমস

ইরানে হামলা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র, কুয়েতের যুদ্ধবিমান পাঠানোর খবর প্রত্যাখ্যান।

ইরানে হামলা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র: নিউইয়র্ক টাইমস

ইরানে টানা দুই সপ্তাহ হামলা চালানোর পর যুক্তরাষ্ট্র দুইদিন ধরে হামলা বন্ধ রেখেছে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইন্টারসেপ্টর মিসাইলের সংকটের কারণে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন।

শুক্রবার ট্রাম্প তাঁর শীর্ষ উপদেষ্টা ও মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক শেষে ইরানে হামলার পরিকল্পনা স্থগিতের সিদ্ধান্ত নেন। তবে এই বিরতির সময়কাল সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে, অ্যাক্সিওস জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী বড় ধরনের অভিযান পুনরায় শুরুর প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, কুয়েতের যুদ্ধবিমান ইরানে হামলার জন্য পাঠানো হয়েছে।

কিন্তু কুয়েত এই দাবি প্রত্যাখ্যান করেছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, তারা কোনোভাবেই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে জড়িত নয়।

বিজ্ঞাপন