স্থানীয় নির্বাচনকে সামনে রেখে রংপুর বিভাগের বিভিন্ন জেলার নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৫ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে দলের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে রংপুর বিভাগের নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া রংপুর জেলা ও মহানগরের দলীয় নেতারাও বৈঠকে অংশ নেন।
এটি তারেক রহমানের রংপুর বিভাগের নেতাদের সঙ্গে দ্বিতীয় বৈঠক। এর আগে, ১৮ জুলাই ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলার বিএনপি নেতাদের সঙ্গে একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছিল।
বৈঠকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদও উপস্থিত ছিলেন। তিনি দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য নেতাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।