সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

দেশে নবায়নযোগ্য জ্বালানির বিকাশে বাধা, বিশেষজ্ঞদের উদ্বেগ

নবায়নযোগ্য জ্বালানির বিকাশে দুর্নীতি ও অদক্ষতার কারণে বাধা, বিশেষজ্ঞদের মন্তব্য।

দেশে নবায়নযোগ্য জ্বালানির বিকাশে বাধা, বিশেষজ্ঞদের উদ্বেগ

বিশেষজ্ঞদের মতে, দেশে নবায়নযোগ্য জ্বালানির বিকাশ হচ্ছে না, যদিও এর জন্য প্রচুর সম্ভাবনা রয়েছে। তারা দুর্নীতি, অদক্ষতা, এবং নীতি ও পরিকল্পনার অভাবকে এই সমস্যার জন্য দায়ী করেছেন।

বুধবার রাজধানীতে অনুষ্ঠিত একটি সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সেমিনারটি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার বাধাগুলো চিহ্নিত করতে আয়োজন করা হয়। বক্তারা জানান, বর্তমানে দেশের বিদ্যুতের বেশিরভাগ চাহিদা জীবাশ্ম জ্বালানি থেকে পূরণ হচ্ছে, যেখানে নবায়নযোগ্য জ্বালানি খাত থেকে মাত্র ২.৫% থেকে ৫% বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।

বিশেষজ্ঞরা বলেন, নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা কাজে লাগানোর জন্য শিল্প কারখানা বা বাসা বাড়ির ছাদের ওপর নির্ভর না করে সরকারি অধিগ্রহণ করা জমি লিজ দেওয়ার পরামর্শ দিয়েছেন।

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, সোলার থেকে বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ নির্ভর নীতিমালা নির্ধারণ করা হয়েছে। সোলার স্থাপনে কারিগরি সহায়তা দেওয়ার পাশাপাশি কর হার কমানো হয়েছে।

মন্ত্রী আরও জানান, নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়াতে নির্ধারণ করা হয়েছে জমিও। তবে, বিদ্যুৎ খাত বর্তমানে ৬৭ হাজার কোটি টাকা বকেয়া নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন