সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার: ৫ গ্রেপ্তার বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ১০ ও আহত ৬২ নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত
খেলাধুলা

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি তুলে রাখলেন নিকোলাস ওতামেন্দি

আর্জেন্টিনা জাতীয় দলের অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি তুলে রাখলেন নিকোলাস ওতামেন্দি

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে দীর্ঘ সময় কাটানোর পর অবসরের ঘোষণা দিয়েছেন নিকোলাস ওতামেন্দি। ৩৮ বছর বয়সী এই অভিজ্ঞ ডিফেন্ডার আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিচ্ছেন।

গত মার্চে ওতামেন্দি জানিয়েছিলেন, বিশ্বকাপের পর তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন। মঙ্গলবার সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি আবেগঘন বার্তার মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন।

ওতামেন্দি দীর্ঘ সময় ধরে আলবিসেলেস্তের রক্ষণভাগের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি কোপা আমেরিকা, ফিনালিসিমা ও বিশ্বকাপ জয়ের মতো গৌরবময় মুহূর্তের অংশীদার।

মাঠে তার আগ্রাসী ডিফেন্ডিং এবং লড়াকু মানসিকতা আর্জেন্টিনা দলের শক্তি বৃদ্ধি করেছে। ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার ৮ ম্যাচের মধ্যে তিনি শুরুর একাদশে ছিলেন কেবল একটিতে, তবে টুর্নামেন্টে ৭ ম্যাচে মাঠে নামেন।

ফাইনালে লিসান্দ্রো মার্তিনেজের বদলি হিসেবে তিনি শেষবারের মতো আকাশি-সাদা জার্সি গায়ে মাঠে নামেন।

বিজ্ঞাপন