শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

ওয়ারেন বাফেটের বড় সিদ্ধান্ত: গেটস ফাউন্ডেশনে আর অনুদান নয়

ওয়ারেন বাফেট গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করছেন।

ওয়ারেন বাফেটের বড় সিদ্ধান্ত: গেটস ফাউন্ডেশনে আর অনুদান নয়

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের দাতব্য সংস্থায় আর অনুদান দেবেন না বিশ্বখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেট। সম্প্রতি বিল গেটসের সঙ্গে যৌন অপরাধী জেফরি এপস্টিনের সম্পর্ক নিয়ে প্রকাশিত তথ্যের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

২০০৬ সালে ওয়ারেন বাফেট প্রতিশ্রুতি দিয়েছিলেন, নিজের মালিকানাধীন বার্কশায়ার হ্যাথাওয়ের শেয়ার প্রতিবছর বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনকে দান করবেন। তবে মঙ্গলবার তিনি যে কয়টি প্রতিষ্ঠানের জন্য কয়েকশ কোটি ডলার মূল্যের শেয়ার দানের ঘোষণা দেন, সেখানে গেটস ফাউন্ডেশনের নাম অন্তর্ভুক্ত হয়নি।

এবারের দানে বাফেট তার পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট চারটি ফাউন্ডেশনের মধ্যে শেয়ার ভাগ করে দেবেন। ৯৫ বছর বয়সী বাফেট জানান, আগামী ৮ বছরের মধ্যে তার হাতে থাকা বার্কশায়ার হ্যাথাওয়ের সব শেয়ারও দান করবেন।

গত ২০ বছরে বাফেট গেটস ফাউন্ডেশনকে ৪ হাজার ৭০০ কোটি ডলার অনুদান দিয়েছেন, যা এই ফাউন্ডেশনের জন্য একটি উল্লেখযোগ্য পরিমাণ অর্থ।

বিজ্ঞাপন