সম্প্রতি আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসিকে নিয়ে মন্তব্য করার পর চিত্রনায়ক ওমর সানী সামাজিকমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন। অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় সানীকে উদ্দেশ্য করে একটি কৌতুকপূর্ণ পোস্ট দিয়েছেন, যেখানে নব্বই দশকের চলচ্চিত্রে মৌসুমী ওমর সানীকে চাবুক মারার কথা উল্লেখ করেছেন।
জয় তার পোস্টে লেখেন, ‘নব্বই দশকে দেখতাম সিনেমাতে মৌসুমী ওমর সানীকে চাবুক মারতো। কেন মারতো এখন বুঝেছি!’ এই মন্তব্যটি মুহূর্তেই সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
ওমর সানী জয়ের মন্তব্যের জবাব দিতে সোমবার (১৩ জুলাই) রাতে ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘শোন শাহরিয়ার নাজিম জয়, তোর আপা মৌসুমী শুটিংয়ে তুলার তৈরি চাবুক ব্যবহার করেছে। আর তোরে মারার জন্য অরজিনাল চাবুক অর্ডার দিছি, তুই রেডি থাকবি।’
সানীর পোস্টের শেষে ‘সাবজেক্ট খেলাধুলা ফান’ উল্লেখ করার পরেও মন্তব্যের ঘরে অনুরাগীরা ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথে বিভক্ত হয়ে পড়েন। কেউ কেউ সানীর কথায় রসিকতা করছেন, আবার কেউ তার সমালোচনা করছেন।
এর আগে, জয় ওমর সানীকে উদ্দেশ্য করে লেখেন, ‘ওমর সানী ভাই মেসিকে প্রতিবন্ধী বলেছেন। নব্বই দশকে দেখতাম সিনেমায় মৌসুমী ওমর সানীকে চাবুক মারতো। কেন মারতো এখন বুঝেছি!’
ওমর সানীর বিতর্কিত মন্তব্যের সূত্রপাত হয় একটি ভিডিও থেকে, যেখানে তিনি মেসিকে ‘প্রতিবন্ধী’ উল্লেখ করেন এবং তার জনপ্রিয়তা কমে যাওয়ার কথা বলেন।