বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে হাইতিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৭, আহত ২২ গাজায় ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৪২২ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত শিশুর জৈবিক বাবা গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০, আহত ২২ রংপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় ৪ জন খুন, দুই যুবক গ্রেপ্তার মাদক সেবনে বাধা দেওয়ায় শিক্ষক ও তার পরিবারের ৪ জনকে হত্যা যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, দুই পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
খেলাধুলা

৩৯ বছরেও ‘মেশিন’ মেসি, বিস্মিত নন স্কালোনি

৩৯ বছর বয়সেও লিওনেল মেসির ফিটনেস ও পারফরম্যান্সে বিস্মিত নন আর্জেন্টিনা কোচ স্কালোনি।

৩৯ বছরেও ‘মেশিন’ মেসি, বিস্মিত নন স্কালোনি

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেছেন, ৩৯ বছর বয়সেও লিওনেল মেসির দুর্দান্ত ফিটনেস ও পারফরম্যান্স তাকে মোটেও বিস্মিত করে না। তিনি বিশ্বাস করেন, যতদিন মেসি খেলতে চাইবেন, ততদিনই বিশ্বের সেরা ফুটবলার হয়ে থাকবেন আর্জেন্টাইন অধিনায়ক।

রোববার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, মেসি শারীরিকভাবে নিজেকে যেভাবে প্রস্তুত করেছেন, তার ফল মাঠে দেখা যাচ্ছে। চলতি বিশ্বকাপে মেসি এখন পর্যন্ত আট গোল করে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আছেন।

স্কালোনি উল্লেখ করেন, শেষ ষোলোতে মিসরের বিপক্ষে ৩-২ গোলের নাটকীয় জয়ে একটি গোল করার পাশাপাশি মেসি ক্রিস্তিয়ান রোমেরোর গোলেও সহায়তা করেন। তিনি বলেন, ম্যাচের শেষ ১১ মিনিটে ২-০ ব্যবধান থেকে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে জয় পায় বর্তমান চ্যাম্পিয়নরা।

মেসির পেশির চোট কাটিয়ে ওঠার পর কিছুটা শঙ্কা থাকলেও স্কালোনি জানান, মাঠে তার দৌড়ঝাঁপে তেমন কোনো পরিবর্তন তিনি দেখেননি। তিনি বলেন, প্রতিটি ম্যাচেই মেসি প্রায় একই পরিমাণ দৌড়ায় এবং ফিটনেস কোচের সঙ্গে বিশেষভাবে কাজ করেছে।

স্কালোনি আরও বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, খেলায় মেসি নিজের শতভাগ উজাড় করে দেয়। যখন সে সবকিছু দিয়ে খেলে, তখন সে যেন একেবারে একটি যন্ত্রের মতো হয়ে যায়।

মেসির বয়স নিয়ে যাদের সন্দেহ ছিল, তারা তাকে ভালোভাবে চেনেন না বলেও মন্তব্য করেন স্কালোনি। তিনি বলেন, যারা তাকে ভালোভাবে চেনে না, তারা ভেবেছিল ৩৯ বছর বয়সে সে আর এই পর্যায়ে খেলতে পারবে না। তবে স্কালোনি জানান, যতদিন মেসি চাইবে, ততদিনই বিশ্বের সেরা খেলোয়াড় থাকবে।

কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে সহজ প্রতিপক্ষ ভাবছেন না স্কালোনি। তিনি বলেন, বিশ্বকাপে কোনো সহজ প্রতিপক্ষ নেই। সুইজারল্যান্ড খুবই শক্তিশালী দল এবং তাদের বিশ্বকাপের ঐতিহ্য ও অভিজ্ঞতা রয়েছে।

বিজ্ঞাপন