ফিফা বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে আজ রাতে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের মোকাবিলা করবে আফ্রিকার জায়ান্ট মরক্কো। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাত ২টায় বোস্টন স্টেডিয়ামে।
ম্যাচের অন্যতম আকর্ষণ এমবাপ্পে ও হাকিমির দ্বৈরথ, যা দেখতে মুখিয়ে আছেন কোটি ফুটবল ভক্ত। উভয় দলের শুরুর একাদশে রয়েছেন এই দুই তারকা।
ফ্রান্সের শুরুর একাদশে আছেন: মাইক মাইনিয়ঁ, জুলস কুন্দে, উইলিয়াম সালিবা, দায়োত উপামেকানো, লুকাস দিনিয়ে, আদ্রিয়াঁ রাবিও, দেজিরে দুয়ে, মানু কোনো, মাইকেল ওলিসে, উসমান দেম্বেলে ও কিলিয়ান এমবাপ্পে।
অন্যদিকে, মরক্কোর শুরুর একাদশে রয়েছেন: ইয়াসিন বুনু, নুসাইর মাজরাউয়ি, আনাস সালাহ-এদ্দিন, ইসা দিওপ, আশরাফ হাকিমি, আইয়ুব বুয়াদ্দি, নিল এল আয়নাউয়ি, ব্রাহিম দিয়াজ, আজ্জেদিন উনাহি, শেমসদিন তালবি ও বিলাল এল খান্নুস।
মরক্কো গত কাতার বিশ্বকাপে ফ্রান্সের কাছে সেমিফাইনালে হেরে গিয়েছিল, এবার তারা সেই প্রতিশোধ নিতে চায়। অপরদিকে, ফ্রান্স এবারের আসরের অন্যতম ফেভারিট এবং ফাইনালের মঞ্চে তাদের চোখ। মাঠের লড়াইয়ে জয় নিয়ে শেষ চারের টিকিট পায় কারা, সেটাই এখন দেখার বিষয়।