বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স এবং আফ্রিকান জায়ান্ট মরক্কো। বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় বোস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই গুরুত্বপূর্ণ ম্যাচ।
ম্যাচের অন্যতম আকর্ষণ এমবাপ্পে ও হাকিমির দ্বৈরথ, যা দেখতে মুখিয়ে আছেন কোটি ফুটবল ভক্ত। গত কাতার বিশ্বকাপে সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে মরক্কোর স্বপ্ন ভঙ্গ হয়েছিল, এবার সেই প্রতিশোধ নিতে চায় তারা।
ফ্রান্স এবারের আসরের অন্যতম ফেভারিট হিসেবে ফাইনালের মঞ্চে পৌঁছানোর প্রত্যাশা করছে। কোচ দিদিয়ের দেশম বলেন, 'আমার কোনো সন্দেহ নেই। রেফারি নিয়োগ নিয়ে প্রশ্ন উঠতেই পারে। একেকজনের ম্যাচ পরিচালনার পদ্ধতি একেক রকম। এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। আমি রেফারিদের ওপর আস্থা রাখছি।'
মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াহবি জানান, 'যতক্ষণ আমাদের আরও বেশি কিছু পাওয়ার সুযোগ আছে, ততক্ষণ আমি কোনো কিছুতেই সন্তুষ্ট হব না। আমরা যেকোনো মূল্যে জিততে চাই।'
দু'দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে ফ্রান্স এগিয়ে রয়েছে। ৬ বারের দেখায় ফ্রান্স জিতেছে ৪টি ম্যাচ, আর বাকি ২টি ম্যাচ ড্র হয়েছে।