মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

বন্ধ কলকারখানা চালু করে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ

সরকার বন্ধ কলকারখানা পুনরায় চালু করে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিচ্ছে।

বন্ধ কলকারখানা চালু করে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ

বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, চলতি বছরে আরও কয়েকটি প্রতিষ্ঠান ব্যক্তি খাতে হস্তান্তর করা হবে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে বন্ধ পাটকল পুনরায় চালু করার লক্ষ্যে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, রাষ্ট্রীয় সম্পদ অলস পড়ে থাকার ফলে এখন দায়ে পরিণত হয়েছে। সরকার এগুলোকে আবার সম্পদে পরিণত করতে কাজ করছে। প্রাইভেট সেক্টরকে নতুন বিনিয়োগের জন্য আহ্বান জানানো হয়েছে, এতে সরকারের প্রয়োজনীয়তা সহযোগিতা থাকবে বলেও জানান তিনি।

তৈরি পোশাক শিল্পের রফতানি কমে যাওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, যুদ্ধের কারণে পোশাক রফতানি গতি পায়নি। যুক্তরাষ্ট্রের ট্যারিফের জন্য বৈশ্বিক ব্যবসার মন্দা ভাবও বাংলাদেশের পোশাক রফতানিতে প্রভাব ফেলছে। বিশ্বব্যাপী চলমান সমস্যা কেটে গেলে পোশাকের রফতানি বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার সকালে টিকে গ্রুপের সাথে চুক্তি সম্পাদন হয়। চুক্তি অনুযায়ী, নরসিংদীর বাংলাদেশ জুট মিলসের ১৪ দশমিক ৮০ একর জমি লিজ প্রদান করা হয় টিকে গ্রুপকে। এতে প্রতিষ্ঠানটি ১ হাজার ৫০ কোটি টাকা বিনিয়োগ করবে এবং ৩ হাজার কর্মীর কাজের সুযোগ সৃষ্টি হবে। এর আগে, একই জায়গায় ৭৭ একর জায়গা লিজ দেয়া হয় জুট এলায়েন্সকে।

বিজ্ঞাপন