সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, দুই পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত মিয়ানমারে বৌদ্ধ মন্দিরে বিমান হামলায় নিহত ১৪, আহত ২০ ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১৫, আহত ১৩০ মোংলায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক আলাস্কার সামরিক স্থানের কাছে চার্টার বিমানের দুর্ঘটনায় ৮ জন নিহত ইন্দোনেশিয়ায় ৫.৯ মাত্রার ভূমিকম্প, নিহত ৭২ কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত, ৩০ জন আহত লালমনিরহাটে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মাদরাসার নৈশপ্রহরী গ্রেফতার
অর্থনীতি

ভারতকে ইউরেনিয়াম দেবে অস্ট্রেলিয়া, ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত

অস্ট্রেলিয়া ভারতকে ইউরেনিয়াম সরবরাহের জন্য ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে।

ভারতকে ইউরেনিয়াম দেবে অস্ট্রেলিয়া, ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত

পারমাণবিক শক্তিকে জ্বালানি শিল্পে ব্যবহারের জন্য ভারতকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরবরাহে রাজি হয়েছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার (৯ জুলাই) মেলবোর্নে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যানথনি আলবানিজের উপস্থিতিতে এ সংক্রান্ত একটি ঐতিহাসিক প্রশাসনিক চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নজরদারিতে শুধুমাত্র শান্তিপূর্ণ ও বেসামরিক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যেই অস্ট্রেলিয়ার কাছ থেকে ইউরেনিয়াম আমদানি করবে ভারত। ২০৪৭ সালের মধ্যে অন্তত ১০০ গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে নয়া দিল্লি।

এই লক্ষ্য অর্জনে দীর্ঘদিন ধরেই বিশ্বের অন্যতম বৃহৎ সমৃদ্ধ ইউরেনিয়াম ভাণ্ডার সমৃদ্ধ দেশ অস্ট্রেলিয়ার দিকে নজর ছিল ভারতের। ২০১৪ সালে উভয় দেশ একটি বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তিতে নীতিগতভাবে সম্মত হয়, তবে ইউরেনিয়াম অপব্যবহার বা অস্ত্র তৈরিতে ব্যবহারের আশঙ্কায় দীর্ঘকাল সরবরাহ প্রক্রিয়া স্থগিত রাখা হয়।

নতুন প্রশাসনিক কাঠামোর অধীনে সেই অনিশ্চয়তা দূর করে পরমাণু জ্বালানি সরবরাহের পথ অবশেষে সুগম হলো। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যানথনি আলবানিজ বলেন, "আমরা ২০১৪ সালের চুক্তির অধীনে ভারতকে কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম রফতানি নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রশাসনিক বন্দোবস্ত সম্পন্ন করার ঘোষণা দিতে পেরে আনন্দিত।"

অন্যদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই চুক্তিকে ভারতের পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানি কাঠামোর জন্য এক নতুন গতি বলে অভিহিত করেন।

বিজ্ঞাপন