সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
পাকিস্তানের সোয়াতে আত্মঘাতী হামলায় নিহত ৭, আহত ১৮ গ্রীসে দাবানলের তাণ্ডব, নিহত ৩ অগ্নিনির্বাপক কর্মী ইন্দোনেশিয়ার ফেরিতে অগ্নিকাণ্ড: ৫ নিহত, ৪১ জন নিখোঁজ গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮ ফিলিস্তিনি, ট্রাম্পের দাবির প্রেক্ষিতে সংঘর্ষ মস্কোর রেস্তোরাঁয় বিস্ফোরণে ৩ নিহত, ২১ আহত মস্কোতে ইতালীয় রেস্তোরাঁয় আত্মঘাতী বোমা হামলা, নিহত ৩ যুক্তরাষ্ট্রে রেস্টুরেন্টে বন্দুক হামলায় ৩ জন নিহত আইডাহোর ফাস্ট ফুড রেস্তোরাঁয় বন্দুকধারীর হামলায় নিহত কয়েকজন কলম্বিয়ায় গাড়ি বোমা হামলায় ১১ আহত, নির্বাচন সামনে গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
খেলাধুলা

রোনালদোর পর্তুগালকে ড্রতে রুখে দিল কঙ্গো

রোনালদোর পর্তুগালকে প্রথম ম্যাচে ড্রতে রুখে দিল কঙ্গো।

রোনালদোর পর্তুগালকে ড্রতে রুখে দিল কঙ্গো

ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পয়েন্ট হারালো ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। ৫২ বছর পর বিশ্বকাপে ফিরে কঙ্গো পর্তুগিজদের বিপক্ষে চমক দেখিয়ে ড্র করেছে।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই পর্তুগালকে গোল এনে দেন জোয়াও নেভেস। পিএসজি মিডফিল্ডারের এটি ছিল পর্তুগালের জার্সিতে চতুর্থ গোল। নেতোর পাস থেকে গোলটি করেন নেভেস।

প্রথমার্ধের যোগ করা সময়ের শেষ দিকে কঙ্গোর নিউক্যাসল ইউনাইটেড মিডফিল্ডার ইওয়ান উইসার গোল করে সমতা ফেরান। ডান প্রান্ত থেকে আর্থার মাসুয়াকুর করা ক্রসের মাধ্যমে দুর্দান্ত হেডে গোল করেন তিনি।

বিরতির পর দ্বিতীয়ার্ধের দশম মিনিটে জোয়াও ক্যানসেলো দুর্দান্ত একটি গোল করেন, তবে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। শেষদিকে মরিয়া হয়ে আক্রমণ চালায় পর্তুগাল, কিন্তু প্রতিপক্ষের রক্ষণভাগে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয়।

এই ম্যাচে খেলতে নেমে লিওনেল মেসির রেকর্ডে ভাগ বসিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এটি ছিল উভয়ের জন্য টানা ষষ্ঠ বিশ্বকাপ। ৪১ বছর ১৩২ দিন বয়সে সিআর সেভেন পর্তুগাল একাদশের হয়ে খেলতে নেমেছেন, যা বিশ্বকাপে দলের একাদশের হয়ে মাঠে নামার ক্ষেত্রে সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড খেলোয়াড় হিসেবে বিবেচিত।

আগামী মঙ্গলবার (২৩ জুন) নিজেদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের মোকাবিলা করবে পর্তুগিজরা, ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।

বিজ্ঞাপন