রবিবার, ০২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২৫, ৪৪ জন আহত বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪ ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে ব্যাপক ক্ষতি, প্রতিশোধের ঘোষণা আইআরজিসির রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনে নিহত ৮, পোল্যান্ডের যুদ্ধবিমান মোতায়েন ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৩, শিশুদেরও গুরুতর আঘাত ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় তিনজন নিহত, আহত শিশুদের চিকিৎসা চলছে জাপানের ভূমিকম্পে এয়ন মলে বিস্ফোরণ, উদ্ধারকাজ চলছে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ইরানের বিরুদ্ধে শুরু
খেলাধুলা

হাতিরঝিলে ১৭ দেশের দৌড়বিদদের অংশগ্রহণে শুরু হবে ২৫কে রেস

হাতিরঝিলে ২৫কে রেসে অংশগ্রহণ করবে ১৭ দেশের প্রায় ৩ হাজার দৌড়বিদ।

হাতিরঝিলে ১৭ দেশের দৌড়বিদদের অংশগ্রহণে শুরু হবে ২৫কে রেস

আগামী শুক্রবার (১৯ জুন) ভোর ৪টায় রাজধানীর হাতিরঝিলে শুরু হচ্ছে তুরাগ অ্যাকটিভ ঢাকা ২৫কে-এর তৃতীয় আসর। ‘রোড টু গ্লোরি’ থিমে আয়োজিত এই আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতায় বাংলাদেশসহ ১৭টি দেশের প্রায় ৩ হাজার দৌড়বিদ অংশগ্রহণ করবেন।

‘রান বাংলাদেশ’-এর আয়োজনে অনুষ্ঠিত এই রেসটি আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করায় ‘অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল ম্যারাথনস অ্যান্ড ডিসট্যান্স রেসেস’ এবং ‘ওয়ার্ল্ড অ্যাথলেটিকস’-এর স্বীকৃতি পেয়েছে। এবারের আয়োজনে ২৫ কিলোমিটারের মূল রেসের পাশাপাশি ১০ কিলোমিটার রেস, শিশুদের জন্য ৩ কিলোমিটার কিডস রেস এবং বিশেষভাবে সক্ষমদের জন্য ৩ কিলোমিটার হুইলচেয়ার ক্যাটাগরি রাখা হয়েছে।

দৌড়বিদদের নির্দিষ্ট সময়ের মধ্যে নিরাপদে রেস সম্পন্ন করতে ট্র্যাকজুড়ে সহযোগিতা করবেন অভিজ্ঞ পেসাররা। এছাড়া দৌড়বিদদের অনুপ্রাণিত করতে এবং আয়োজনের উদ্দীপনা বাড়াতে উপস্থিত থাকবেন 'রান বাংলাদেশ'-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর রাকিবুল ইসলাম।

‘ঢাকা ২৫কে’-এর রেস ডিরেক্টর এবং রান বাংলাদেশ-এর সিইও সাজনান মোহাম্মদ বলেন, গত এক দশক ধরে বাংলাদেশের এন্ডুরেন্স স্পোর্টসকে আন্তর্জাতিক রূপ দিতে আমাদের টিম নিরলস কাজ করে যাচ্ছে। তিনি জানান, ‘তুরাগ অ্যাকটিভ ঢাকা ২৫কে’-এর তৃতীয় আসর সেই লক্ষ্য পূরণের অংশ।

তিনি আরও বলেন, “শুধু একটি রেস আয়োজন করছি না, বরং স্পোর্টস ট্যুরিজমের মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলার চেষ্টা করছি।” এবারের ‘রোড টু গ্লোরি’ থিমটি দৌড়বিদদের অদম্য স্পৃহা এবং গৌরবের যাত্রাকেই প্রতিনিধিত্ব করছে।

বিজ্ঞাপন