সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ট্রাম্পের হুঁশিয়ারি: ইরানে আবারও বোমা হামলা হতে পারে

ট্রাম্প ইরানের সঙ্গে চুক্তি নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, সন্তুষ্ট না হলে বোমা হামলা শুরু হতে পারে।

ট্রাম্পের হুঁশিয়ারি: ইরানে আবারও বোমা হামলা হতে পারে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে হওয়া অন্তর্বর্তীকালীন সমঝোতা চুক্তি এখনও চূড়ান্ত নয়। তিনি সতর্ক করে বলেন, চুক্তির শর্তে সন্তুষ্ট না হলে যুক্তরাষ্ট্র আবারও ইরানে বোমা হামলা শুরু করতে পারে।

১৭ জুন ফ্রান্সে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, "এটি একটি সমঝোতা স্মারক। যদি এটি আমার পছন্দ না হয়, তাহলে আমরা আবার তাদের ওপর গুলি চালাব।"

তিনি আরও বলেন, "যদি আমার ভালো না লাগে ও যদি তারা আচরণ ঠিক না করে, তাহলে আমরা আবারও তাদের ওপর সরাসরি বোমা হামলা শুরু করব।"

ট্রাম্প এই সমঝোতার মধ্যে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে তুলে নেওয়ার কোনো বিষয় নেই বলেও উল্লেখ করেন।

তবে তিনি নিজের প্রশাসনের আলোচনার মাধ্যমে অর্জিত এই কাঠামোগত চুক্তির প্রশংসা করেন, যা তিনি "শক্তিশালী" হিসেবে বর্ণনা করেছেন। ট্রাম্প বলেন, "এর ভেতরে কী আছে, তা কেউ জানে না, তবে বেশিরভাগ মানুষ এতে সন্তুষ্ট বলে মনে হচ্ছে।"

তিনি চুক্তিটি বৈশ্বিক বাজারের জন্য ইতিবাচক হবে বলেও মন্তব্য করেন।

বিজ্ঞাপন