মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

ফ্রান্স-সেনেগাল ম্যাচে গোলশূন্য সমতায় প্রথমার্ধ শেষ

ফ্রান্স ও সেনেগালের মধ্যে গোলশূন্য সমতায় শেষ হলো প্রথমার্ধ।

ফ্রান্স-সেনেগাল ম্যাচে গোলশূন্য সমতায় প্রথমার্ধ শেষ

বিশ্বকাপের 'আই' গ্রুপের ম্যাচে ফ্রান্স ও সেনেগালের মধ্যে প্রথমার্ধ গোলশূন্য সমতায় শেষ হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় নিউইয়র্ক নিউজার্সি স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।

প্রথমার্ধে দুই দলই একাধিক আক্রমণ চালালেও গোলের দেখা পেতে ব্যর্থ হয়। সেনেগাল গোলের সবচেয়ে কাছাকাছি পৌঁছেছিল ২৫তম মিনিটে, যখন নিকোলাস জ্যাকসনের শট পোস্টে লেগে ফিরে আসে।

বাকি সময়েও দুই দলের ফরোয়ার্ডরা প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিতে ব্যর্থ হন এবং গোল করতে পারেননি। শেষ পর্যন্ত রেফারি প্রথমার্ধ শেষ হওয়ার বাঁশি বাজান গোলশূন্য সমতাতেই।

বিজ্ঞাপন