মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

ফুটবল বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক নিয়ে তীব্র সমালোচনা

ফুটবল বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক নিয়ে ফুটবলার ও কোচদের মধ্যে সমালোচনা চলছে।

ফুটবল বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক নিয়ে তীব্র সমালোচনা

২০২৬ ফুটবল বিশ্বকাপে নতুন করে চালু হওয়া হাইড্রেশন ব্রেক নিয়ে সমালোচনা বৃদ্ধি পাচ্ছে। খেলার গতি ও ছন্দ নষ্ট হওয়ায় অনেক ফুটবলার ও কোচ বিরক্তি প্রকাশ করেছেন।

বিশ্বকাপের এই সংস্করণে ৪৮টি দলের অংশগ্রহণের সাথে সাথে নতুন এই বিরতি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রতিটি ম্যাচের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন ব্রেকের সময়, খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষার কথা বলা হলেও, অনেকেই মনে করছেন এর পেছনে ফিফার বাণিজ্যিক স্বার্থ রয়েছে।

বিশ্বকাপের ১০৪ ম্যাচে দুইটি করে হাইড্রেশন ব্রেক চলাকালীন বিজ্ঞাপন থেকে আসা অর্থের পরিমাণ উল্লেখযোগ্য। এক একটি বিজ্ঞাপন স্লটের মূল্য ৭ থেকে ৯ মিলিয়ন ডলার পর্যন্ত হওয়ার খবর পাওয়া গেছে।

লিভারপুলের সাবেক ম্যানেজার ইয়োর্গেন ক্লপ বলেন, ‘মাঠের প্রচণ্ড গরমে খেলোয়াড়রা ক্লান্ত হয়ে দাঁড়িয়ে থাকে এবং হুট করে বিজ্ঞাপন বিরতি ঢুকে পড়ে, তখন প্রশ্ন জাগে, এই বিশ্বকাপ আসলে কার জন্য?’

নেদারল্যান্ডসের অধিনায়ক ভার্জিল ফন ডাইকও এই বিরতির বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘বিজ্ঞাপন দেখানোর সময়ে খেলার গতি নষ্ট হয়, যা আমার একদমই পছন্দ নয়।’

ফিফা দাবি করছে, প্রচণ্ড গরমে ফুটবলারদের স্বাস্থ্য সুরক্ষার জন্যই এই হাইড্রেশন ব্রেকের ব্যবস্থা করা হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, এটি আসলে স্পন্সরদের জন্য তৈরি একটি সোনার খাঁচা।

বিজ্ঞাপন