মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
ব্রেকিং
ক্যালিফোর্নিয়ায় B-52 বোমারু বিমান দুর্ঘটনা: ৮ জন নিহত লালমনিরহাটে নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার গাজায় যুদ্ধবিরতির ৮ মাসেও ইসরায়েলি হামলা, আরও ৭ নিহত রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যাকাণ্ডে পেশাদার খুনিরা দ্রুত পালিয়েছে ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন বছরের ফিলিস্তিনি শিশুর মৃত্যু যশোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার ইরানের সাথে যুদ্ধের সমাপ্তি: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৯, কিয়েভের ঐতিহাসিক গির্জায় আগুন মিজৌরিতে উড়োজাহাজ বিধ্বস্ত, ১২ জনের মৃত্যু মিসৌরিতে বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ স্কাইডাইভার নিহত
খেলাধুলা

ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়।

আর্জেন্টিনা ফ্যান ক্লাব, ঝিনাইদহের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে নারী, শিশু ও বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমীরা অংশ নেন। শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রার পথে বিভিন্ন মহল্লা ও এলাকার ছোট ছোট মিছিল এতে যোগ দেয়। অংশগ্রহণকারীদের হাতে ছিল বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকা, রঙিন বেলুন এবং বিভিন্ন ব্যানার-ফেস্টুন।

বিশ্বকাপের থিম সংগীতের তালে নেচে-গেয়ে আনন্দ উদযাপন করেন তারা। আর্জেন্টিনা ফ্যান ক্লাবের এক ভলেন্টিয়ার জানান, সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোভাযাত্রাটি সফল হয়েছে।

তিনি বলেন, "এটি সকল ফুটবলপ্রেমীর সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা আশা করছি, এবারও আর্জেন্টিনা শিরোপা জিতবে। একই সঙ্গে স্বপ্ন দেখি, একদিন বাংলাদেশও বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নেবে।"

বিজ্ঞাপন