বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইসরায়েলের হামলায় গাজায় মসজিদ ধ্বংস, নিহত ১ ফিলিস্তিনি জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩ শরীয়তপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীকে বেঁধে রাখা হয় জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, শপিং মলে আটকা বহু মানুষ পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন, নিহত ২০ জাপানের দক্ষিণে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে
খেলাধুলা

পাঞ্জা প্রতিযোগিতায় শীর্ষস্থান দখল করলেন ওসমানী, শুভ দ্বিতীয়

রাজধানীর বনানীতে অনুষ্ঠিত পাঞ্জা প্রতিযোগিতায় ওসমানী শীর্ষস্থান এবং শুভ দ্বিতীয় হয়েছেন।

পাঞ্জা প্রতিযোগিতায় শীর্ষস্থান দখল করলেন ওসমানী, শুভ দ্বিতীয়

রাজধানীর বনানীতে ব্যাপক দর্শক উপস্থিতির মধ্য দিয়ে পাঞ্জা প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। বাংলাদেশ পাঞ্জা এসোসিয়েশন আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ১০০ জন প্রতিযোগী অংশ নেন।

শুক্রবার (১২ জুন) অনুষ্ঠিত প্রতিযোগিতার সবচেয়ে আলোচিত লড়াইয়ে বাংলাদেশের এক নম্বর র‌্যাংকিংয়ের জন্য মুখোমুখি হন পুরান ঢাকার টি এ ওসমানী ও মিরপুরের ফুয়াদুল ইসলাম ফাইয়াজ। উত্তেজনাপূর্ণ এ ম্যাচে ফাইয়াজকে পরাজিত করে শীর্ষস্থান দখল করেন ওসমানী।

দ্বিতীয় র‌্যাংকিং নির্ধারণী ম্যাচে ডাক্তার ইব্রাহীম শুভ আল সামিকে হারিয়ে জয় অর্জন করেন, ফলে তিনি সারাদেশে দুই নম্বর অবস্থান নিশ্চিত করেছেন।

এছাড়া, ৫৫ কেজি ওজন শ্রেণির আকর্ষণীয় ফাইনালে মিরপুরের আরিয়ান ইসলাম ভালুকার রাকিব হোসেনকে পরাজিত করে দেশের এক নম্বর খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেছেন।

বিজ্ঞাপন