সোমবার, ১৫ জুন, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

কালীগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ম্যাচ গোলশূন্য ড্র

কালীগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ গোলশূন্য ড্র'য়ে শেষ হয়।

কালীগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ম্যাচ গোলশূন্য ড্র

ঝিনাইদহের কালীগঞ্জে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে একটি উৎসবমুখর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ জুন) বিকেলে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের উদ্যোগে এই ম্যাচের আয়োজন করা হয়।

ম্যাচের উদ্বোধন করেন প্রধান অতিথি কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। খেলার শুরুতে মাঠে প্রবেশের সময় উভয় দলের সমর্থকরা বর্ণাঢ্য সাজসজ্জা নিয়ে উপস্থিত হন, যা দর্শকদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি করে।

ম্যাচের সময় উভয় দলই আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন করে। প্রথম ও দ্বিতীয়ার্ধে একাধিক গোলের সুযোগ সৃষ্টি হলেও কোনো দলই গোল করতে পারেনি। ফলে ম্যাচটি গোলশূন্য ড্র'য়ে শেষ হয় এবং উভয় দলকে যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

মাঠের চারপাশে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল। সমর্থকরা তাদের প্রিয় দলের পতাকা ও জার্সি পরে মাঠে উপস্থিত ছিলেন। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কৃতী ফুটবলার রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এই অনুষ্ঠানে কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আশরাফুজ্জামান রনি, কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন ও অন্যান্য ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন। রেফারির দায়িত্ব পালন করেন অন্তনু বিশ্বাস, রাসেল হোসেন ও জামাল হোসেন। ধারাভাষ্য প্রদান করেন রবিউল ইসলাম।

বিজ্ঞাপন