বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
শরীয়তপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীকে বেঁধে রাখা হয় জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, শপিং মলে আটকা বহু মানুষ পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন, নিহত ২০ জাপানের দক্ষিণে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ
আন্তর্জাতিক

যুক্তরাজ্য ইংলিশ চ্যানেলে রুশ ট্যাংকার আটক করলো

যুক্তরাজ্য ইংলিশ চ্যানেলে রুশ ‘শ্যাডো ফ্লিট’ ট্যাংকার আটক করেছে।

যুক্তরাজ্য ইংলিশ চ্যানেলে রুশ ট্যাংকার আটক করলো

ইংলিশ চ্যানেল অতিক্রমের সময় যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনী একটি রাশিয়ান ‘শ্যাডো ফ্লিট’ তেলবাহী ট্যাংকার জব্দ করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানান।

স্টারমার বলেন, "এই সফল অভিযান রাশিয়ার জন্য একটি বড় ধাক্কা। এটি স্পষ্ট বার্তা দেয় যে, যারা ইউক্রেনে পুতিনের যুদ্ধ চালাতে সহায়তা করছে, তাদেরকে আড়ালে থাকতে দেওয়া হবে না।"

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, জাহাজটির নাম ‘স্মির্টোস’। ক্যামেরুনের পতাকাবাহী ট্যাংকারটিতে রয়্যাল মেরিন কমান্ডো ও ন্যাশনাল ক্রাইম এজেন্সির কর্মকর্তারা অভিযান চালান।

অভিযানে সহায়তা করে চিনুক হেলিকপ্টার, অন্যান্য সামরিক বিমান, একটি যুদ্ধজাহাজ ও একটি মাইন অপসারণকারী জাহাজ। প্রায় ৬ ঘণ্টাব্যাপী অভিযান শেষে জাহাজটিকে ইংল্যান্ডের দক্ষিণ উপকূলের একটি নোঙরস্থলে নিয়ে যাওয়া হবে।

পরিবেশগত বা নিরাপত্তাজনিত ঝুঁকি রয়েছে কি না, তা পর্যবেক্ষণে রাখা হবে। পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, রাশিয়া নিষেধাজ্ঞা এড়াতে পুরোনো ও বিভিন্ন দেশের পতাকা ব্যবহার করে শত শত জাহাজের একটি ‘শ্যাডো ফ্লিট’ তৈরি করেছে।

এর আগে, ফ্রান্স ও যুক্তরাজ্যের যৌথ সমর্থনে আরও কয়েকটি সন্দেহভাজন ট্যাংকার আটক করা হয়েছে। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে এই ধরনের অভিযান বৃদ্ধি পেয়েছে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত ৫০০টির বেশি জাহাজের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং এসব পদক্ষেপ রাশিয়ার জ্বালানি আয়ে প্রভাব ফেলছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এসব জাহাজ আটকের ঘটনাকে দস্যুতা বলে মন্তব্য করেছেন।

বিজ্ঞাপন