শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

অস্ট্রেলিয়ার টপ অর্ডারে শুরুতেই ধাক্কা, তাসকিন-মুস্তাফিজের দারুণ বোলিং

অস্ট্রেলিয়ার টপ অর্ডার ধাক্কা খেল, তাসকিন ও মুস্তাফিজের দারুণ বোলিং।

অস্ট্রেলিয়ার টপ অর্ডারে শুরুতেই ধাক্কা, তাসকিন-মুস্তাফিজের দারুণ বোলিং

মিরপুরে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে ২৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। ইংনিসের প্রথম বলেই অজি ওপেনার ম্যাথিউ শর্টকে পরাস্ত করেন তাসকিন আহমেদ। পরের ওভারের দ্বিতীয় বলেই লাবুশানেকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মুস্তাফিজুর রহমান।

দিনের শুরুতে টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে সাইফ হাসানের ইউকেট হারালেও তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্তর দ্বিতীয় উইকেটে ৯৬ রানের কল্যাণে স্বাগতিকদের শুরুটা দারুণ হয়। তবে শান্ত ৬৭, তানজিদ ৫৪ এবং লিটন ৭ রানে ফিরে গেলে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ১০৬ থেকে ৪ উইকেটে ১৪০-এ পরিণত হয় মাত্র ১০ ওভারের ব্যবধানে।

বাংলাদেশের ইনিংসটি ২৮০’র কোটা পেরিয়েছে মূলত দলে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকতের ৭০ বলে অপরাজিত ৮৬ রানের অনবদ্য ইনিংসের ওপর ভর করে। তৌহিদ হৃদয়ের ৩১ এবং শেষ দিকে তাসকিনের ১৬ বলে ২০ রানের ক্যামিও মোসাদ্দেকের কাজটা সহজ করেছে। নির্ধারিত ৫০ ওভার শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ২৮৪।

অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সবচেয়ে সফল নাথান এলিস ৩৮ রান খরচায় ৩টি উইকেট নিয়েছেন। এছাড়া ২টি করে উইকেট পেয়েছেন লিয়াম স্কট ও ম্যাট রেনশ, যাঁরা নিজেদের প্রথম ওয়ানডে খেলতে নেমেছিলেন।

এই প্রতিবেদন লেখার সময় ১৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ৮৯। জয়ের জন্য ৩২ ওভারে অজিদের প্রয়োজন ১৯৬ রান। ওপেনার কুপার কনোলি ৩৪ রানে এবং অ্যালেক্স ক্যারি ২৫ রানে অপরাজিত আছেন।

বিজ্ঞাপন