মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
আন্তর্জাতিক

তেহরানে সংঘাতের কারণে বিমান চলাচল স্থগিত

তেহরানে সংঘাতের কারণে বিমান চলাচল স্থগিত ঘোষণা করা হয়েছে।

তেহরানে সংঘাতের কারণে বিমান চলাচল স্থগিত

ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষিতে তেহরানের আন্তর্জাতিক ইমাম খোমেনি বিমানবন্দর এবং মেহরাবাদ বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে। সোমবার (৮ জুন) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানায়।

ইরানের আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সির খবর অনুযায়ী, দেশটির সিভিল অ্যাভিয়েশন সংস্থার জনসংযোগ অফিসের বরাত দিয়ে জানানো হয়েছে যে, পশ্চিমাঞ্চলের সব বিমানবন্দর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

ইমাম খোমেনি ও মেহরাবাদ বিমানবন্দর ইরানের গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র হিসেবে পরিচিত, যেখানে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় রুটে ফ্লাইট পরিচালনা করা হয়।

উল্লেখ্য, যুদ্ধবিরতি সত্ত্বেও রোববার লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইল একটি বড় হামলা চালায়, যার জবাবে ইসরাইলের উত্তরাঞ্চলে মিসাইল ছোড়া হয় তেহরানের পক্ষ থেকে।

বিজ্ঞাপন