রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো? উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, ১৭২ সড়ক বন্ধ
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর আগ্রহ নেই ইসরায়েলের: স্মোট্রিচ

ইরানের সঙ্গে সংঘাতে জড়ানোর আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোট্রিচ।

ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর আগ্রহ নেই ইসরায়েলের: স্মোট্রিচ

ইরানের সঙ্গে চলমান সংঘাতে সরাসরি জড়ানোর কোনো আগ্রহ ইসরায়েলের নেই বলে মন্তব্য করেছেন দেশটির কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ।

মঙ্গলবার (২১ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। মধ্য ইসরায়েলের ইয়াদ বিনইয়ামিনে অনুষ্ঠিত এক সম্মেলনে স্মোট্রিচ বলেন, 'যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান সংঘাতে এই মুহূর্তে ইসরায়েলের যোগ দেওয়ার কোনো আগ্রহ নেই।'

তিনি আরও বলেন, 'বর্তমান পরিস্থিতি আমাদের জন্য অনুকূল। তাই এতে নিজেদের জড়ানোর কোনো ইচ্ছা নেই। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত।'

স্মোট্রিচের এই মন্তব্য এমন সময় এলো, যখন মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং সম্ভাব্য আঞ্চলিক সংঘাত নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

তবে ইসরায়েল সরকার স্মোট্রিচের বক্তব্য নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো অতিরিক্ত মন্তব্য করেনি।

বিজ্ঞাপন