মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার মতিঝিল মেট্রো স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা
আন্তর্জাতিক

চীনা মিসাইল ব্যবহারে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি

মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করতে চীনা মিসাইল ব্যবহারের দাবি এনবিসি নিউজের প্রতিবেদনে উঠেছে।

চীনা মিসাইল ব্যবহারে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক যুদ্ধবিমান ইরানের আকাশে ভূপাতিত করার পেছনে চীনা প্রযুক্তির তৈরি মিসাইল ব্যবহারের অভিযোগ তুলেছে মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজ। বুধবার (৩ জুন) প্রকাশিত প্রতিবেদনে এ দাবি করা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত এপ্রিল মাসে ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের ‘এফ-ফিফটিন স্ট্রাইক ঈগল’ ফাইটার জেট ধ্বংসের জন্য চীনা প্রযুক্তির সরাসরি সম্পৃক্ততা রয়েছে। এই ঘটনার পেছনে চীনের ‘ম্যান-পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম’ বা কাঁধে রেখে ব্যবহারযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া, ইরানের কাছে তৃতীয় পক্ষের মাধ্যমে আরও উন্নত ও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার বিষয়েও চীনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে।

তবে, ওয়াশিংটনের পক্ষ থেকে উত্থাপিত এই দাবিকে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করে তা প্রত্যাখ্যান করেছে বেইজিং।

বিজ্ঞাপন