বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্পেনে ট্রেনের সংঘর্ষে নিহত ৩০, রেলপথের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত ৪৬, উদ্ধার কার্যক্রম চলছে ঘূর্ণিঝড় আরনাবের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক
আন্তর্জাতিক

লেবাননের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে ইসরায়েল

লেবাননের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি সফল হয়েছে, দাবি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর।

লেবাননের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে ইসরায়েল

লেবাননের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি সফলভাবে বাস্তবায়িত হয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। বৃহস্পতিবার (৪ জুন) দ্য টাইম্‌স অফ ইসরায়েলের প্রতিবেদনে তিনি এ তথ্য জানিয়েছেন।

কাৎজ বলেন, বিরোধী দলের নেতাদের উচিত এই অর্জনকে স্বীকার করা এবং লেবাননে ইসরায়েলের সামরিক ও কূটনৈতিক সাফল্যকে সম্মান জানানো। তিনি দাবি করেন, যুদ্ধবিরতি চুক্তি লেবাননে ইসরায়েলের তৈরি করা নতুন বাস্তবতার প্রতিফলন।

মন্ত্রী আরও উল্লেখ করেন, এই বাস্তবতা লেবানন রাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তির পথ সুগম করতে পারে। চুক্তিতে লেবাননের সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্রীকরণের বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়া হয়েছে।

তিনি জানান, চুক্তির আওতায় লিতানি নদীর দক্ষিণাঞ্চল থেকে লেবাননের সশস্ত্র গোষ্ঠীদের সরিয়ে নেওয়া, নিরাপত্তা এলাকায় ইসরায়েলি বাহিনীর উপস্থিতি বজায় রাখা এবং প্রয়োজনে ইসরায়েলের স্বাধীনভাবে পদক্ষেপ নেওয়ার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

এর আগে, ইসরায়েল ও লেবাননের যৌথ এক বিবৃতিতে জানানো হয়, যুদ্ধবিরতি কার্যকর হওয়া নির্ভর করবে লেবাননের সশস্ত্র গোষ্ঠীর হামলা বন্ধ করা এবং তাদের লিতানি নদীর উত্তর দিকে সরে যাওয়ার ওপর।

বিজ্ঞাপন