বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি হামলায় ৯ নিহত, পাল্টা আঘাত হিজবুল্লাহর

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় ৯ জন নিহত, পাল্টা হামলা চালাচ্ছে হিজবুল্লাহ।

লেবাননে ইসরায়েলি হামলায় ৯ নিহত, পাল্টা আঘাত হিজবুল্লাহর

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন, নিহতদের মধ্যে দুজন স্বাস্থ্যকর্মী ও এক লেবানিজ সেনা রয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। বিভিন্ন স্থানে প্রায় ১০টি গাড়ি ও একাধিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী এই হামলা চালানোর পর হিজবুল্লাহও পাল্টা হামলা জারি রেখেছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, লেবানন থেকে ছোড়া একটি ড্রোন ও দুটি প্রজেক্টাইল তারা ভূপাতিত করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, সাম্প্রতিক এই হামলাগুলো পরিস্থিতিকে আবারও সংঘাতের শুরুর অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি করেছে।

এদিকে, ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনার মধ্যে এসব হামলা চলছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আশা প্রকাশ করেছেন যে, দুই দিনের বৈঠক শেষে দুই পক্ষ একটি যৌথ বিবৃতি ও নিরাপত্তা বিষয়ক কর্মপরিকল্পনা ঘোষণা করতে পারে।

বিজ্ঞাপন