রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনীয় ড্রোন হামলায় ১ নিহত, ক্ষতিগ্রস্ত শক্তি কেন্দ্র কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যু কলকাতায় দুর্গাপূজায় পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত, ৬ জন একই পরিবারের কুড়িগ্রামে ট্রাক চাপায় একই পরিবারের ৫ জন নিহত ইয়েমেনে হুথিদের হামলা: আডেনের বিমানবন্দর ও প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্যবস্তু রৌমারিতে ট্রাক দুর্ঘটনায় একই পরিবারের ৫ সদস্য নিহত কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ পর্যটকের মৃত্যু কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০
আন্তর্জাতিক

ইবোলা আতঙ্কে কঙ্গো-চিলির প্রীতি ম্যাচ বাতিল

ইবোলা আতঙ্কে কঙ্গো ও চিলির ফুটবল প্রীতি ম্যাচ বাতিল, স্বাস্থ্যঝুঁকির কারণে এ সিদ্ধান্ত।

ইবোলা আতঙ্কে কঙ্গো-চিলির প্রীতি ম্যাচ বাতিল

ইবোলা আতঙ্কের কারণে স্পেনে ডিআর কঙ্গো ও চিলির মধ্যে অনুষ্ঠিতব্য ফুটবল প্রীতি ম্যাচ বাতিল করা হয়েছে। স্বাস্থ্যঝুঁকির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ৯ জুন স্পেনের লা লিনিয়াতে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। চিলির পক্ষ থেকে রুদ্ধদ্বার স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের অনুরোধ করা হলেও, স্থানীয় স্বাস্থ্য বিভাগের পরামর্শে শেষ পর্যন্ত ম্যাচ বাতিলের ডিক্রিতে সই করেন স্থানীয় মেয়র হুয়ান ফ্রাঙ্কো।

এটি ১৯৭৪ সালের পর প্রথমবারের মতো কঙ্গো ফুটবল বিশ্বকাপে অংশ নিচ্ছে। তবে মহামারি ইবোলার কারণে তাদের প্রস্তুতিতে একের পর এক বাধা আসছে। এর আগে, মে মাসে দেশের মাটিতে তাদের ট্রেনিং ক্যাম্প ও বিদায় সংবর্ধনাও বাতিল করতে হয়েছে।

এদিকে, কঙ্গো স্কোয়াডকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। হোয়াইট হাউজ টাস্ক ফোর্স জানিয়েছে, ১১ জুন হাউস্টনে প্রবেশের আগে কঙ্গো দলকে অবশ্যই ২১ দিনের কঠোর বাবল বা আইসোলেশনে থাকতে হবে। এই নিয়ম না মানলে তাদের দেশটিতে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও সতর্ক করা হয়েছে।

বিজ্ঞাপন