শুক্রবার, ০৩ এপ্রিল, ২০২৬
ব্রেকিং
অপরাধ

পশ্চিমবঙ্গে ১৪ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার, অনুপ্রবেশের অভিযোগ

পশ্চিমবঙ্গে ১৪ বাংলাদেশি নাগরিককে অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।

পশ্চিমবঙ্গে ১৪ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার, অনুপ্রবেশের অভিযোগ

পশ্চিমবঙ্গের পুলিশ অনুপ্রবেশের অভিযোগে ১৪ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। গত বুধবার সন্ধ্যায় জলপাইগুড়ি রোড স্টেশনে একটি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালায় রেলওয়ে পুলিশ ফোর্স (আরপিএফ)।

অভিযানের সময় সন্দেহভাজন ১৪ জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা সবাই বাংলাদেশি এবং ভারতে প্রবেশের কোনো বৈধ নথি বা পাসপোর্ট দেখাতে পারেননি।

গ্রেপ্তারকৃতদের মধ্যে পাঁচজন পুরুষ, পাঁচজন নারী ও চারটি শিশু রয়েছে। তাঁদের কাছ থেকে ভারতীয় আধার কার্ড, প্যান কার্ড, গয়না ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আরপিএফ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা আসামের গুয়াহাটি থেকে দিল্লি হয়ে জম্মু-কাশ্মীরে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে, তাঁরা বাংলাদেশের খুলনা, বরিশাল ও গোপালগঞ্জের বাসিন্দা।

বিজ্ঞাপন