শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
ব্রেকিং
যুদ্ধ

ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহতের দাবি আইআরজিসির

ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহতের দাবি করেছে আইআরজিসি।

ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহতের দাবি আইআরজিসির

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে যে, তাদের সাম্প্রতিক হামলায় অন্তত ২০০ মার্কিন সেনা নিহত হয়েছে। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে এই হামলা চালানো হয়।

রাশিয়ান সংবাদ সংস্থা তাস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি তাদের হামলাকে 'অপারেশন ট্রুথফুল প্রমিজ ৪'-এর আওতায় একটি বড় সাফল্য হিসেবে উল্লেখ করেছে।

আইআরজিসি দাবি করে যে, হামলার ফলে মার্কিন সেনাবাহিনীর সঙ্গে যুক্ত একটি রণতরীও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) এই দাবিগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। তারা জানায়, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ইরানি হামলা প্রতিহত করেছে এবং মার্কিন বাহিনীর কোনো বড় ক্ষয়ক্ষতির খবর নেই।

বিজ্ঞাপন