বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
অপরাধ

রমনা থেকে স্কুলছাত্র অপহরণ: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে উদ্ধার ৪ গ্রেফতার

রমনা এলাকা থেকে অপহৃত স্কুলছাত্র আফনান সাঈদকে উদ্ধার করেছে পুলিশ, গ্রেফতার ৪।

রমনা থেকে স্কুলছাত্র অপহরণ: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে উদ্ধার ৪ গ্রেফতার

রাজধানীর রমনা এলাকা থেকে স্কুলছাত্র আফনান সাঈদ অপহরণের ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন তানভীর আহমেদ ওরফে ফাহিম (২৪), ইফফাত ইয়ামিন লিখন (২৩), হাসান আল বান্না ওরফে হাসান (২০) এবং মুস্তাকিমুর রহমান ওরফে কুঞ্জ (২১)।

রমনা মডেল থানার সূত্রে জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি দুপুরে অপহৃত আফনান সাঈদ শান্তিনগরের মোড়ে অবস্থিত আল মদিনা প্যালেসের সামনে ছিলেন। সেখানে ওয়াহিদুর রহমান শান্ত নামে এক ব্যক্তি তাকে কৌশলে বাসায় নিয়ে যায়। পরে তাকে চামিলিবাগস্থ নির্মাণাধীন এক ভবনের ২য় তলায় আটকে রাখে।

গ্রেফতারকৃতরা আফনানের ব্যবহৃত ফোনের মাধ্যমে তার মায়ের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। তারা পরে আফনানের বাবাকেও ফোন করে বিকাশ নাম্বারে টাকা দিতে বলে এবং মুক্তিপণের টাকা না দিলে তার প্রাণনাশের হুমকি দেয়।

প্রধানমন্ত্রীর তৎপরতায় এই দ্রুত উদ্ধার অভিযান পরিচালিত হয় এবং পুলিশ অপরাধীদের গ্রেফতার করে। এই ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে এবং তারা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।

বিজ্ঞাপন