সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

১০ মাস নির্বাসনে থাকার পর ভেনেজুয়েলায় ফিরলেন মাচাদো

১০ মাস নির্বাসনে থাকার পর ভেনেজুয়েলায় ফিরেছেন বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো।

১০ মাস নির্বাসনে থাকার পর ভেনেজুয়েলায় ফিরলেন মাচাদো

দীর্ঘ ১০ মাস নির্বাসনে থাকার পর ভেনেজুয়েলায় ফিরেছেন বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। দেশে ফিরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘আমি এখানে, আপনাদের সঙ্গে।’

মাচাদো একাধিকবার দেশে ফেরার চেষ্টা করেও সফল হননি। তার প্রত্যাবর্তন ঘটে ভেনেজুেলার জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে। জানুয়ারিতে নরওয়ে গিয়ে নোবেল শান্তি পুরস্কার গ্রহণের পর তিনি অন্ধকারে ভেনেজুয়েলা ছাড়েন।

এক মাস পর যুক্তরাষ্ট্রের বাহিনী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে। এরপর মাদুরোর ডেপুটি ডেলসি রদ্রিগেজকে সমর্থন দেয় ট্রাম্প প্রশাসন। রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি তেল চুক্তিতে স্বাক্ষর করেন।

রোববার (২৫ অক্টোবর) ভেনেজুয়েলার লারা রাজ্যের একটি গির্জায় প্রার্থনায় অংশ নেন মাচাদো। সেখানে তার সমর্থকেরা তাকে স্বাগত জানান। এরপর তিনি রাজধানী কারাকাসের উদ্দেশে যাত্রা শুরু করেন।

গাড়ির সানরুফ দিয়ে বেরিয়ে হাসিমুখে সমর্থকদের অভিবাদন জানান মাচাদো। এক্সে তিনি লেখেন, ‘আমাদের কারাকাসে পুনর্মিলনের রাত।’

মাচাদোর ঘনিষ্ঠ মিত্র এডমুন্দো গনসালেস উরুতিয়া তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আজ ভেনেজুয়েলার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আমাদের সার্বভৌম কণ্ঠস্বর ফিরে এসেছে।’

বিজ্ঞাপন