সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ফিরলেন নোবেল শান্তি পুরস্কারজয়ী মাচাদো

ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো দেশে ফিরেছেন।

ভেনেজুয়েলায় ফিরলেন নোবেল শান্তি পুরস্কারজয়ী মাচাদো

প্রায় এক বছর নির্বাসনে থাকার পর ভেনেজুয়েলার বিরোধী নেতা ও নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো দেশে ফিরেছেন। স্থানীয় সময় রোববার তার প্রত্যাবর্তনকে ঘিরে উচ্ছ্বসিত জনতার ঢল দেখা যায়।

মাচাদো যুক্তরাষ্ট্র-সমর্থিত অন্তর্বর্তী সরকারের প্রতি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন। এএফপি সূত্রে জানা গেছে, তিনি রাজধানী কারাকাসের দিকে যাওয়ার সময় মহাসড়ক, টোল প্লাজা ও শহরের সড়কগুলোতে হাজার হাজার মানুষ ভেনেজুয়েলার পতাকা হাতে জড়ো হন। তারা ‘স্বাধীনতা’ স্লোগান দেন।

ভিডিওতে দেখা যায়, একটি জনাকীর্ণ চত্বরে সমর্থকদের সঙ্গে জাতীয় সংগীতে কণ্ঠ মেলাচ্ছেন মাচাদো। সেখানে উপস্থিত লোকজন পতাকা হাতে তার প্রত্যাবর্তন উদ্যাপন করেন।

মাচাদো একটি গাড়ির ছাদে থাকা সানরুফ দিয়ে শরীরের ওপরের অংশ বের করে জনতার উদ্দেশে হাত নাড়েন। এ সময় এক নারী চিৎকার করে বলেন, ‘মারিয়া, আপনি যদি দেশে ফিরতে পারেন, তাহলে আমার মেয়েকেও দেশে ফিরতে হবে!’

মাচাদোর প্রত্যাবর্তনের ফলে তিনি আবারও ভেনেজুয়েলার অস্থির রাজনৈতিক পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। গত বছরের ডিসেম্বরে নোবেল শান্তি পুরস্কার গ্রহণের জন্য তিনি গোপনে দেশ ছাড়েন। এর আগে প্রায় এক বছর আত্মগোপনে ছিলেন তিনি।

বিজ্ঞাপন