মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মার্কিন রাষ্ট্রদূতের প্রথম দুর্গাপূজা উদযাপন বাংলাদেশে

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন নারায়ণগঞ্জে দুর্গাপূজা উদযাপনে অংশ নেন।

মার্কিন রাষ্ট্রদূতের প্রথম দুর্গাপূজা উদযাপন বাংলাদেশে

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সোমবার নারায়ণগঞ্জের আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, ‘এটা বাংলাদেশে আমার প্রথম দুর্গাপূজা। আমি এমন কোথাও যেতে চেয়েছিলাম যেখানে আগে কোনো রাষ্ট্রদূত যাননি।’

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, ‘আপনাদের নৃত্যশিল্পী, চমৎকার সাজসজ্জা এবং এখানে যা কিছু দেখেছি, সবকিছু দেখে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি। তাই আপনাদের আতিথেয়তা এবং আপনাদের এই উদযাপনের অংশ হতে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।’

নারায়ণগঞ্জে পৌঁছানোর পর তিনি বোস কেবিন পরিদর্শন করেন এবং সেখানকার ঐতিহ্যবাহী চা পান করেন। তার সফরসঙ্গী হিসেবে ছিলেন স্ত্রী ডিয়ানি ক্রিস্টেন্সেন।

এ সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার হাবিবুর রহমান এবং আমলাপাড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবির কুমার সাহা সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন এর আগে সকালে সোনারগাঁও লোক শিল্প যাদুঘর ও রূপগঞ্জে জামদানি শিল্প পরিদর্শন করেন।

বিজ্ঞাপন