শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী আজ। সনাতন ধর্মের ঐতিহ্যে বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত হবে কুমারী পূজা।
দেবী দুর্গাকে ‘কুমারী’ বা পবিত্র হৃদয়ের এক কুমারী বালিকার রূপে দেবীজ্ঞানে পূজা করবেন ভক্তরা। ভোর থেকে চণ্ডীপাঠ, পুষ্পাঞ্জলি ও নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে অষ্টমীর পূজা।
অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে সন্ধিপূজা অনুষ্ঠিত হবে। হিন্দু পুরাণ অনুসারে, সন্ধি পূজার ক্ষণে দেবী দুর্গা চণ্ড ও মুণ্ড নামক দুই অসুরকে বধ করার জন্য চামুণ্ডা রূপ ধারণ করেন।
এসময় ১০৮টি প্রদীপ জ্বালানো ও ১০৮টি পদ্ম নিবেদন করার রীতি রয়েছে। এর আগে, রোববার শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীর দ্বিতীয় দিনে মণ্ডপে মণ্ডপে ছিল ভক্ত ও পুণ্যার্থীদের ভিড়।
বুধবার বিজয়া দশমী পর্যন্ত বাড়বে ঢাকঢোল ও কাঁসরের বাদ্য। এ বছর দেবী দুর্গার আগমন ঘোড়ায়, ফিরবেন নৌকায়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, এ বছর সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে, যা গত বছরের ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপের তুলনায় বৃদ্ধি পেয়েছে।