শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

আজকের খেলার সূচি: ক্রিকেট ও ফুটবলের রোমাঞ্চ

আজ বাংলাদেশের ক্রিকেট ও ইউরোপীয় ক্লাব ফুটবলের গুরুত্বপূর্ণ খেলা অনুষ্ঠিত হবে।

আজকের খেলার সূচি: ক্রিকেট ও ফুটবলের রোমাঞ্চ

আজ ক্রীড়াপ্রেমীদের জন্য অপেক্ষা করছে ক্রিকেট ও ইউরোপীয় ক্লাব ফুটবলের ভরপুর রোমাঞ্চ। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিনে মাঠে নামছে বাংলাদেশ দল।

ডারবানে চলছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট লড়াই। এদিকে আন্তর্জাতিক বিরতি কাটিয়ে আজ মাঠে ফিরছে ইংলিশ প্রিমিয়ার লিগ ও স্প্যানিশ লা লিগা।

রাতে মাঠে নামছে আর্সেনাল, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।

আজকের খেলার পূর্ণাঙ্গ টিভি সূচি নিম্নরূপ:

  • আবুধাবি টেস্ট (২য় দিন): বাংলাদেশ বনাম আফগানিস্তান, দুপুর ১২টা, সরাসরি: টি স্পোর্টস
  • ডারবান টেস্ট (২য় দিন): দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া, বেলা ১টা ৩০ মিনিট, সরাসরি: ট্যাপম্যাড (tapmad)
  • মোহামেডান বনাম আরামবাগ: বেলা ২টা ৪৫ মিনিট, সরাসরি: ইউটিউব/বিএফএফ টিভি
  • বাংলাদেশ পুলিশ বনাম ফকিরেরপুল: বেলা ২টা ৪৫ মিনিট, সরাসরি: ইউটিউব/বিএফএফ টিভি
  • আর্সেনাল বনাম লিডস ইউনাইটেড: বিকেল ৫টা ৩০ মিনিট, সরাসরি: স্টার স্পোর্টস সিলেক্ট ১
  • চেলসি বনাম বোর্নমাউথ: রাত ৮টা, সরাসরি: স্টার স্পোর্টস সিলেক্ট ১
  • ম্যানচেস্টার ইউনাইটেড বনাম টটেনহাম: রাত ১০টা ৩০ মিনিট, সরাসরি: স্টার স্পোর্টস সিলেক্ট ১
  • বার্সেলোনা বনাম হেতাফে: রাত ১০টা ৩০ মিনিট, সরাসরি: বিগিন অ্যাপ ও টি স্পোর্টস
  • রিয়াল মাদ্রিদ বনাম ভিয়ারিয়াল: রাত ১টা, সরাসরি: বিগিন অ্যাপ ও টি স্পোর্টস
বিজ্ঞাপন