মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে ইসরায়েল। দুই দেশের মধ্যে আলোচনা শেষে, নিজেদের মিশনকে দূতাবাসে উন্নীত করার পাশাপাশি রাষ্ট্রদূত নিয়োগের বিষয়ে সম্মতি জানানো হয়েছে।
বুধবার জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ালজের মধ্যস্থতায় নিউইয়র্কে বৈঠক করেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন এবং মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসিম বৌরিতা। বৈঠকে কূটনৈতিক সম্পর্কোন্নয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
দুই পক্ষের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের বিষয়ে একমত হয়েছে। এ সংক্রান্ত দুটি পূর্ণাঙ্গ চুক্তিতে সই করা হয়েছে।
বিমান যোগাযোগ সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে। আগামী মাসগুলোতে উভয় দেশের উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় সফরের পরিকল্পনা রয়েছে।
২০২১ সালে আব্রাহাম চুক্তির আওতায় মরক্কোর সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্কের উন্নয়ন শুরু হয়।